ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সাত মাসের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুরোধ করেছেন দুই দেশের মধ্যে ‘প্রতিযোগিতা’ যেন ‘সংঘাতে’ পরিণত না হয় সেটা তারা নিশ্চিত করবেন।
মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এই আহবানের সময় বাইডেনের বার্তা ছিল যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় ‘গতিশীল প্রতিযোগিতামূলক অবস্থান থাকবে এবং ভবিষ্যতে আমাদের এমন কোন পরিস্থিতি না হয় যেখানে আমরা অপ্রত্যাশিত সংঘাতে জড়িয়ে পড়ি।’
গত ফেব্রুয়ারির পর এটিই ছিল বাইডেন-শি’র প্রথম ফোনালাপ। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাইডেনের দায়িত্ব গ্রহণের পরপরই দুই নেতা দুই ঘন্টা আলাপ করেন।
ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে। ট্রাম্প বিশ্বের এক ও দুই নন্বর অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। বাইডেন প্রশাসন বহুপাক্ষিকতা এবং ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অবসান ঘটানোর আহবান জানায় এবং বাণিজ্য শুল্ক বহাল রাখে এবং অন্যান্য বিতর্কিত ক্ষেত্রে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনরায় কঠোর হয়ে ওঠে।
তবে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক অচলাবস্থা অসহনীয় এবং বিপদজনক। বৃহস্পতিবারের আহবানে নেতাদের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা কঠোর প্রতিযোগিতাকে স্বাগত জানাই কিন্তু আমরা চাইনা এই প্রতিযোগিতা সংঘাতের দিকে নিয়ে যাক।’ এই আহবানের লক্ষ্য ছিল এমন একটি ভিত্তি স্থাপন করা যাতে সম্পর্কটি ‘দায়িত্বশীলভাবে পরিচালনা’ করা যায়।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments