মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলম : উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং পরিবারের পুষ্টি ও বাড়তি আয়ের উৎস তৈরিতে মোংলায় ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতাধীন 'রেইন ফর লাইফ' প্রকল্পের অধীনে বসতবাড়িতে গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার দুপুরে ব্রাম্মণমেঠ জগন্নাথ মন্দিরের মাঠে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়। রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত প্রকল্পের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
সোমবার ১টায় গাছের বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মকর্তা তৃপ্তি সরদার, রাশেদ খান ও মাসুম মিয়াসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, "মোংলা একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানকার মানুষকে প্রতিনিয়ত লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়তে হয়। সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে, যা সরকারি-বেসরকারি যৌথ অংশগ্রহণেই সফল হবে। ব্র্যাকের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু গাছ লাগালেই হবে না, তা রক্ষা ও পরিচর্যাে দায়িত্ব সবাইকে নিতে হবে।" অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, "উপকূলীয় এলাকার লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ সহজে বাঁচে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি এই পরিবেশে বেশ মানানসই। সঠিক পদ্ধতিতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এগুলো দ্রুত বেড়ে উঠবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত আছি।" উল্লেখ্য এই প্রকল্পের আওতায় ব্র্যাক মোংলার চাঁদপাই, চিলা, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে সফেদা, কদবেল ও মেহগনি প্রজাতির প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করছে। স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বাস্তবায়িত এ কার্যক্রম উপকূলে দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments