মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে থাকা অবস্থায় (বৃহস্পতিবার) গভীর রাতে এমভি সাইমন-১ লঞ্চটি আগুনে পুড়ে গেছে।
পাতারহাট টু বরিশাল যাত্রী নিয়ে দিনে চারবার লঞ্চটি নৌপথে যাতায়াত করে। দূর্ঘটনার সময় লঞ্চ স্টাফ ছাড়া লঞ্চে কোন যাত্রী ছিল না।
সরে জমিনে গিয়ে দেখা গেছে, লঞ্চটির ইঞ্জিন রুম সহ পিছনের আংশিক অংশ ভালো আছে। লঞ্চটির বাকি অংশ সব পুড়ে গেছে।
এ বিষয়ে লঞ্চের মাস্টার মো: মামুন মাতব্বর জানান, বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে নামাজ শেষে রাত সাড়ে ১২টার সময় লঞ্চে এসে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে রাত অনুমান ২:৩০ ঘটিকার সময় ব্যাপক শব্দ শুনতে পান। লঞ্চটিতে থাকা স্টাফরা তখন লঞ্চটিতে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়।
সংবাদ পাওয়া মাত্র মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। লঞ্চের মাস্টার মামুন জানান, মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পাতারহাট লঞ্চঘাটে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমডি সায়মন-১ লঞ্চটি পরিদর্শন আসেন নৌ পরিবহন অধিদপ্তর বিআইডব্লিউটি এর কর্মকর্তা টি.আই শেখ মো: সেলিম রেজা। পরিদর্শনকালে তিনি জানান, ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে লঞ্চে আগুনের সূত্রপাত মশার কয়েল থেকে হতে পারে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পোর্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর অনিমেষ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments