উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলার বিলে ঘুরতে এসে পানিতে ডুবে মোঃ রাকিবুল নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝলকাঠি গ্রামের বাসিন্দা এবং শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ২৭ জুলাই সোমবার সকালে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি শিক্ষার্থী ও পর্যটক দল ট্রলারে করে সাতলার বিখ্যাত লাল শাপলার বিল পরিদর্শনে আসে। ভ্রমণের একপর্যায়ে সাতলা জনতা বাজার সংলগ্ন মুড়িবাড়ির বিলে রাকিবুল শাপলার ফুল তুলতে পানিতে নামেন। এ সময় অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান।
সঙ্গে থাকা সহপাঠী সিয়াম, দীপকসহ অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে সাতলা মায়ের দোয়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পরে নিহতের মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।
এ হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা সাতলার লাল শাপলার বিলে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা, উদ্ধার সরঞ্জাম এবং প্রয়োজনীয় নিরাপত্তা তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments