মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’ কুয়েট তুমি একা নও, ভাসানীকে সাথে নাও- এসবব স্লোগান দিতে থাকে ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কুয়েট প্রশাসনের স্বৈরাচারী আচরণ শুধু শিক্ষার পরিবেশকেই কলুষিত করছে না, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মৌলিক অধিকারও হুমকির মুখে ফেলছে। তারা কুয়েট প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও দমনমূলক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।মাভাবিপ্রবি শিক্ষার্থীরা কুয়েট আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তও গ্রহণ করেছেন।শিক্ষার্থীরা আরো বলেন, “গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় প্রশাসনের জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। যা কুয়েটের উপাচার্যের মাধ্যমে কখনোই সম্ভব নয়। এছাড়া কুয়েট ভিসির অবিলম্বে পদত্যাগ দাবি করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে একের পর এক বিক্ষোভ, হল বন্ধ, শিক্ষার্থীদের বহিষ্কার এবং সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।বর্তমানে কুয়েটের পরিস্থিতি থমথমে। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments