কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। এমনিতেই মসৃণ ছাল, তার ওপর মাখিয়ে দেওয়া হয়েছে তেল। কলাগাছ বেয়ে উঠতেই ফের নিচে নেমে যাচ্ছেন প্রতিযোগীরা। বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মাঠে প্রায় ১৫ ফুট উচ্চতার কলাগাছে তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ। পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলায় মেতে ওঠেন। এতে কমপÿে ৫ জন প্রতিযোগী অংশ নেন। এছাড়া বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠিত হয় হাডুডু, হাড়ি ভাঙ্গা ও হাস ধরা প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষের। এসব কিছুর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরন উদযাপনে আসা খোকন মন্ডল বলেন, এসব খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী। কিন্তু কালের বিবর্তনে এখন হাড়িয়ে যেতে বসেছে। এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এসকে রঞ্জন বলেন, বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে আমাদের ক্লাবের পÿ থেকে পান্তা-ইলিশ উৎসব আয়োজন করেছিলাম। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয় বর্ষবরনের শোভাযাত্রায়। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, হাড়ি ভাঙ্গা, পুকুর থেকে হাস ধরা ও কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা দেখে দর্শকও অনেক আনন্দ পেয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments