বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অ্যাওয়ার্ড, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একাডেমিক এক্সিলেন্সি ক্যাটাগরিতে আরবী বিভাগের ইমরান হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্যাটাগরিতে ইসলামিক স্টাডিজ বিভাগের মো. জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবা ক্যাটাগরিতে স্যার এ এফ রহমান হল ইউনিট বাঁধন প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করে।
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম সম্মাননা বক্তা এবং ডাকসু’র এজিএস মুহা. মহিউদ্দিন খান ও সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি রফিকুল ইসলাম ও সাহিত্য সম্পাদক মো. আমীর হামজা বিল্লাহ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় হল সংসদের এজিএস আব্দুল্লাহ আল জুবাইর, সাংস্কৃতিক সম্পাদক ইফাদ হাসান, সমাজসেবা সম্পাদক মেহেদী হাসান মুবিন, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল আবরার, সদস্য মাহবুবুর রহমান খাঁন রাব্বি, ওয়ালিইউল ইয়ামিন নাবিল, রেদোয়ান আহমেদ ও মো. আজগার আলী উপস্থিত ছিলেন। হল সংসদের জিএস হাবিব উল্যাহ হাবিব অনুষ্ঠান সঞ্চালন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments