কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঈদ এলেও খুশির বার্তা নেই জেলে পল্লিতে। সাগরে মাছের দেখা নেই। জাল ফেললেও মিলছে না ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় এর সঙ্গে সংশ্লিষ্টরা। একই সাথে ঋণের ভারে জর্জরিত হয়ে অনেক ট্রলার মালিক বন্ধ রেখেছেন মৎস্য শিকার। দীর্ঘদিন ধরে সাগরে মাছের আকাল থাকায় এবার ঈদ উৎসব ম্লান হতে চলেছে জেলে পরিবারগুলোতে। তবে মৎস্য গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সাগর ও নদীতে মাছের প্রাপ্তিতা অনেক কম রয়েছে।
উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা জেলে পল্লীর বাসিন্দা জেলে রাসেল হাওলাদার। জরাজীর্ণ একটি ঘরে পরিবারের চার সদস্য নিয়ে তার বসবাস। তিনি ৩ দফা সাগরে মাছ শিকারে গিয়ে খুবই কম সংখ্যক মাছ নিয়ে ফিরছেন। সেই মাছ বিক্রি করে যে টাকা পেয়েছেন, তা দিয়ে সংসারের বাজার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। শুধু জেলে রাসেলই নয়, একই অবস্থা ওই জেলে পল্লীর ১২৭ পরিবারসহ অধিকাংশ জেলের। অনেক জেলে ঋণগ্রস্থ। ফলে এই পল্লীর শিশু থেকে শুরু করে সবার চোখে মুখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে।
জেলে সলেমান মাঝি বলেন, সাগর-নদীতে কোথাও মাছ নেই। কয়েকদিন আগে সাগর থেকে এসেছি, শুধুমাত্র তেল খরচ উঠেছে। বর্তমানে ঋণগ্রস্থ হয়ে পড়েছি। ঈদে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়ার সামর্থ্য নেই বলে তিনি জানান।
অপর এক জেলে হোসেন মিয়া বলেন, প্রায় ২০ হাজার টাকার মতো দেনা হয়েছি। সাগরে মাছ না থাকায় এ দফায় আর সাগরে যাওয়া হয়নি।
মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, দীর্ঘ বছর ধরে তিনি মৎস্য ব্যবসায় জড়িত। মাছের এমন সংকট কখনোই দেখেননি ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments