সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৮ জানুয়ারি) রোববার রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীব এর পরিচালনায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য নোবেল হোসেন সায়েম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক, মহানগর ছাত্রদলের সদস্য শাহিন আহমদ, জাহাঙ্গীর আলম নাদিফ, কামরুল ইসলাম মিটু, এম সি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জসিম লস্কর, মহানগর ছাত্রদল নেতা রাসেল মিয়া, দুলাল আহমদ, ফয়সল আহমেদ, ফরহাদ আহমেদ,রাসেদ খান, শরিফ মিয়া প্রমুখ।
মিছিল পরবর্তী পথসভায় ছাত্রদল নেতারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলার রায় দিয়ে তারুন্যের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার যে অপকৌশল শুরু করেছে সরকার তা কখনো সফল হবে না, অনতিবিলম্বে উক্ত রায় প্রত্যাহার করার জোড় দাবি জানান বক্তারা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments