ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শুক্রবার, ১০ জুলাই রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ফক্সবরো, ম্যাসাচুসেটসের এই ভেন্যুতে নকআউট পর্বের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
শেষ ষোলো পর্বে শক্তিশালী দলগুলোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দুই দলই। ফ্রান্স গ্রুপপর্ব ও নকআউটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও চমক দেখিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। দুই দলের সাম্প্রতিক ফর্ম, আক্রমণভাগের গতি ও রক্ষণের দৃঢ়তা বিবেচনায় ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও মরক্কোর হাকিম জিয়েখের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
ফিফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এরপরও সমতা থাকলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে উঠবে এবং ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনাল খেলবে।
কোয়ার্টার ফাইনালের পরবর্তী সূচি বাংলাদেশ সময় অনুযায়ী নিচে দেওয়া হলো।
১. শনিবার, ১১ জুলাই রাত ১টা: স্পেন বনাম বেলজিয়াম। ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া।
২. রোববার, ১২ জুলাই রাত ৩টা: নরওয়ে বনাম ইংল্যান্ড। ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস, ফ্লোরিডা।
৩. রোববার, ১২ জুলাই সকাল ৭টা: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, মিসৌরি।
শেষ ষোলো থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী চার দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই ডালাস ও আটলান্টায় অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments