মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশিদারি হয়ে এ বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশি রাষ্ট্র নেপাল। এ লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধি দল বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাই কমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে প্রবেশ করেন। এরপর বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টার মতবিনিময় সভায় মিলিত হন তারা।
নানা রকম সুযোগ সুবিধা দেখে মতবিনিময় সভায় মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে নেপালে কিভাবে পণ্য আমদানি-রপ্তানি করতে পারে সে ব্যাপারে এ বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি সদস্যরা। তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকেন। এখন থেকে মোংলা বন্দর ব্যবহার করার বিষয়ে মতবিনিময় সভায আলোচিত হয়।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান এ চার দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।
নেপালকে ট্রানজিট সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে উল্লেখ করে মোংলা বন্দরের ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তারা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুর ২ টায় মোংলা বন্দর ত্যাগ করেন নেপালের প্রতিনিধিরা।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রায় ৫ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা নেপালের এক যুবক রিয়ান আনসারী অবশেষে ফিরছেন নিজ পরিবারের কাছে। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় দী ...
প্রবাসী ডেস্ক: সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
সব মন্তব্য
No Comments