কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এইচ এস সি পরীক্ষার ফলাফলে সবচেয়ে শীর্ষে রয়েছে কলাপাড়া মহিলা কলেজ। এ উপজেলায় ৬টি কলেজের মধ্যে এ কলেজটির শিক্ষার্থীরা এ বছর ভাল ফলাফল করেছে। এতে ওই কলেজের শিক্ষকরাও খুশি। তারা বলেছেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাধ্যমত পাঠদান করতে চেষ্টা করেছি। তাই এমন ফলাফল। এ কলেজটি থেকে মোট ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬২ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ১৫ জন, মানবিক শাখায় ১০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৮৭ দশমিক ৫৭।
এছাড়া ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ।এ কলেজের ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৪ জন পাশ করেছে। এর মধ্যে মানবিক শাখায় ৭টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১টি জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৭৫ দশমিক ৮।
তৃতীয় অবস্থানে রয়েছে কলাপাড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ। এ কলেজের ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৪ জন পাশ করেছে। বিজ্ঞান শাখায় ২টি এবং মানবিক শাখায় ১০টি জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৭২ দশমিক ২৯।
চতুর্থ অবস্থানে রয়েছে মহিপুর থানা সদরের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এ কলেজের ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন পাশ করেছে। শুধু মানবিক শাখায় ৩টি জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৭১ দশমিক ৪২।
পঞ্চম অবস্থানে রয়েছে কুয়াকাটা খানাবাদ কলেজ। এ কলেজের ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৫ জন পাশ করেছে। বিজ্ঞান শাখায় ৪টি, মানবিক শাখায় ১০টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২টি জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৬৫ দশমিক ২১।
সবচেয়ে খারাপ ফলাফল করেছে ধানখালী ডিগ্রি কলেজ। ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন পাশ করেছে। জিপিএ-৫ নাই। এ প্রতিষ্ঠানটির পাশের হার ৪৫ দশমিক ২৫।
ভালো ফলাফল অর্জন করায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলম সাংবাদিকদের বলেন, আসলে আমরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাধ্যমত শিক্ষা দান করতে চেষ্টা করি। এমনকি অতিরিক্ত পাঠদানসহ শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে সব সময় খোঁজ খবর নিয়ে থাকি। অভ্যন্তরীণ পরীক্ষাগুলো আমরা গুরুত্ব সহকারে নিই। যার কারণে শিক্ষার্থীরা ভালো ফল করেছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments