উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাদকসেবীকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইশমাম। সূত্রে জানা যায়, ২৭ আগষ্ট রবিবার রাত ৮টায় ইচলাদী বাসস্টান্ডে পুলিশ বক্সের পিছনে গাঁজা সেবনরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উজিরপুর উপজেলার উপেন্দ্র নাথ ঘোষ এর ছেলে সমীর ঘোষ(৪৮) এবং দক্ষিণ শিকারপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে হুমায়ুন কবির(৪২) মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কে.এম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এস.আই সনেট। এ ব্যাপারে উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইশমাম জানান, উল্লেখ্য অভিযুক্ত দুই মাকদসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং তাদের দুজনকে নগদ ২ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments