বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামে বৃদ্ধা মাকে মারতে গেলে বড় ভাইয়ের ধাক্কায় গাছের সঙ্গে আঘাত লেগে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবু রাম বৈদ্যকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ওই গ্রামের সুনীল বৈদ্যর ছোট ছেলে হিরো লাল বৈদ্য (২২) তার বৃদ্ধ মাকে মারতে গেলে বড় ভাই বাবুরাম বৈদ্য ধাক্কা দিলে সে ছিটকে গাছের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায়
হিরো লাল বৈদ্যকে উদ্ধার করে উজিরপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হামিম সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের কাছে গাছ থেকে পড়ে আহত হয়ে মারা যাওয়ার কথা বলে স্বজনরা হাসপাতাল তার লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রাত ৯টায় উজিরপুর মডেল থানার এসআই কমল ঘটনাস্থলে যান। মাদকসেবী হিরো লাল ৩ মাস রিহ্যাবে থেকে ৭ দিন পূর্বে বাড়িতে ফেরে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে পুলিশ।এ ব্যপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার সকালে এ হত্যার ঘটনায় নিহতের মা মিনা বৈদ্য বাদী হয়ে উজিরপুর মডের থানায় বড় ছেলে বাবুরাম বৈদ্যর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং আসামী বাবু রাম বৈদ্যকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments