বরিশাল অফিস: বরিশালে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এক অভিযানেই হিরোইনসহ দুই জনকে আটক করেছে বুধবার (১০ আগস্ট) সকালে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাদের আটক করা।
আটককৃতরা হলো-পটুয়াখালী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুই জনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে একশত গ্রাম হিরোইন ও একটি মোবাইল সেটসহ উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ব্যবসার সাথে আরো কারা জড়িত আছে তাদের বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments