রংপুর অফিস: পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা গেছেন।আজ রোববার জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার বড় শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধমালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারে নৌকাটি পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
জেলা প্রশাসক জানান, লাশ সৎকারের জন্য এখন প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। আগামীকাল আরো ১ লাখ টাকা করে দেয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments