প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৫ হাজার ৬৫ জন। নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০ জন। মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৬৯৮ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। মৃত্যু ১৫৩ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৫৭ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৪১ জন হাসপাতালে ও বাড়ীতে ১২ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১০ হাজার ৬৭৬ ও নারী ৪ হাজার ৩৮৯ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৪৬ জন, চট্টগ্রাম ১৫ জন, রাজশাহী ১২ জন, খুলনা ৫১ জন, বরিশাল ৩ জন, সিলেট ২ জন, রংপুর ১৫ জন ও ময়মনসিংহ ৯ মারা গেছেন।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ ...
সব মন্তব্য
No Comments