দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বিজয় হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে লোকগীতি ক-শাখার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। বিজয় হোসেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী। খুশি ও আনন্দের খবরটি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. ওবায়দুল্লাহ কে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি বিজয় হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন। গত ২১ মে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনাতয়নে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় লাকগীতি ক-শাখায় বিজয় হোসেন প্রথম স্থান অধিকার করে। একই প্রতিযোগিতায় সে ২০২৩ সালেও তৃতীয় স্থান অধিকার করেছিল। এছাড়াও সে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় বিজয় হোসেন উপজেলা পর্যায়ে দৌলতপুর, জেলা পর্যায়ে কুষ্টিয়া ও বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগে শ্রেষ্ঠ হয়।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments