রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার প্রাণ কেন্দ্রের সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশ (পাইলট) স্কুল মাঠের দক্ষিণ পাশে সোনালী ব্যাংকের সদ্য সাবেক ম্যানেজার মোঃ সাইদুর রহমানের বহুতন ভবনের দুটি ফ্লাটে ভাড়াটিয়া বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
২২ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে চারতলা ভবনের তিন তলার দুটি ফ্লাটের তালার হুক কেটে এ চুরি সংঘটিত হয়। দুবৃর্ত্তরা এসময় প্রায় ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন মালাপত্র লুট করে নিয়ে যায়। জানা গেছে, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আরসাদুল করীমের বাসার স্টীল আলমারি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৭ ভরি রূপা ও স্বর্নের দু'টি আংটি নিয়ে যায়। একই ভাবে সেনা সদস্য ইয়ার হোসেনের বাসা থেকে ১২ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা ও রূপার অলংকার নিয়ে যায়। এ ঘটনার সময় গৃহকর্তাদ্বয় কর্মস্থলে ও বাচ্চাদের নিয়ে গৃহকর্তীদ্বয় স্কুলে থাকায় ফ্লাট দুটি তালাবদ্ধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মাসুদ চৌধুরী বলেন, ঘটনা জানার পরই পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। এদিকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরি ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments