ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের প্রাথমিক পরিচয় মিলেছে। তার নাম মো.অহিদুর রহমান প্রান্ত (২২)। তিনি চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা ছিলেন। চাঁদপুর পৌরসভা বড় স্টেশন, রেলওয়ে ক্লাব রোডের জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের ছেলে সে।
জানা গেছে, নিখোঁজের দু’দিন পর গত সোমবার (৫ সেপ্টেম্বর) মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্ধার করে ভোলার তজুমদ্দিন কোস্ট গার্ড সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন ময়নাতদন্ত শেষে ভোলা আঞ্জুমানের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। তারা লাশটি দাফন করেন।
বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এই সংবাদ প্রকাশের পর নিহতের স্বজনরা পরিধেয় বস্ত্র ও সংগ্রহকৃত আলামত দেখে অহিদুর রহমান প্রান্তকে সনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কেউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান প্রান্ত। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে খুঁজে পাওয়া যায়নি তাকে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে গত সোমবার চাঁদপুর সদর মডেল থানায় তার বাবা মাহবুবুর রহমান একটি সাধারণ ডাইরি করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ ওয়াহিদুর রহমান প্রান্ত সঙ্গে লাশের মিল আছে। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments