ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ রবিবার ১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিলন (৩৫), মোঃ শাওন (৩১), মোঃ দীন ইসলাম (৪২), মোঃ আলম (৪০), মোঃ আলি হোসেন (৪০), মোঃ আবরার আবির (২১), মোঃ রাজিব হোসেন (৩২), মেহেদি হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মোঃ রানা (৩৬), মোঃ সাগর ইসলাম (২৭), মোঃ খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদত হোসেন (১৯), মোঃ সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মোঃ রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মোঃ আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মোঃ ইউসুফ আলী (৪১), মোঃ তুহিন হোসাইন (৩০) ও মোঃ রিপন (২৮)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে মিরপুর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার ২৫ জুলাই ডিএমপির মিডিয়া অ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের মধ্যে বাঁশের মাচা থেকে সামিরুল শাহ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্য ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি ...
সব মন্তব্য
No Comments