বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারকে সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেণ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাতি মো. মমিনুল কবির মিঠুন, মেহেদি হাসান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, অপূর্ব দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহমেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল)।
বক্তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়। বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া, জেলা ও উপজেলা আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারনে তারা বানারীপাড়া ছাত্রলীগ পরিবারকে পদে পদে বিব্রতকর অবস্থায় পরতে হচ্ছে।
যে কারণে সংগঠন বিরোধী ছাত্রলীগের তকমা লাগানো বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে উক্ত সভায় সংগঠনে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে বলে বক্তারা জানান। এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর উক্ত বিষয় তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের বর্ধিত সভা চলার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড, পৌরসভা ও ওযার্ডের এবং স্কুল এবং কলেজ সমূহের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments