মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর বাগমারায় মাদকসহ নাসির উদ্দিন (২৪) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ারকান্দি ইউনিয়নের রামরামা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন ওই ইউনিয়নের চেউখালী গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, যুবলীগের নাম ভাঙিয়ে নাসির উদ্দিন মাদক করবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলেন না। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হেনেস্তা করা হতো।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে মাদক সম্রাট সোহেল রানা পালিয়ে যান। পরে তার সহকারী নাসির উদ্দিনকে আটক করা হয়। এসময় তারা কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments