কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ট্যুরিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পর্যটন হলিডে হোমসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পুলিশ সুপার আক্তারুজ্জামন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ। এসময় টুরিজম ব্যবসায়ীরা কুয়াকাটা সমুদ্র সৈকতের নানা সমস্যা তুলেন। পরে অতিরিক্তি আইজিপি আইন শৃংখলা বিষয়ক সকল সমস্যা সামাধানের আশ্বান দেন এবং ব্যবসায়ীদের প্রতি পর্যটকদের সর্বোচ্চ সেবা দেয়া আহ্বান জানান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments