ভোলা প্রতিনিধি॥ ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামাজিক সম্প্রতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কোন ভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যার যার ধর্ম তার মতো করে স্বাধীন ভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিষয়ে কোন ব্যাখ্যা প্রয়োজন হলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হলে সমাজিক উন্নয়ন সহজ হবে। কোন ভাবে গুজবের কারনে যেন সামাজিক সম্প্রতি বিনষ্ট না হয়, তা খেয়াল রাখতে হবে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগমের সভাপতিত্বে সামাজিক সম্প্রতি সমাবেশে প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য প্রদানকালে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল, অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাবেক সভাপতি গাজী আ. জলিল, উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বিমল বিশ্বাস প্রমূখ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments