রংপুর অফিস: গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দেনমোহর ধরা হয়েছে ৭ লাখ টাকা।
স্থানীয় সূত্র ও বায়ান্ন নিউজের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহ্ফুজ।
স্থানীয়রা জানান, ওই সময় বাড়িতে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে আটক করেন। পরে রাতভর আলোচনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।
এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, মেয়ের সঙ্গে আগে থেকেই মাহফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আবদুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ানো হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তিনি দাবি করেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং সেই কারণেই তিনি রাতে সেখানে অবস্থান করছিলেন। পরদিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
একজন ছাত্রনেতার এমন ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments