ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- একটা অকাল মৃত্যুকে হত্যা মামলা দায়ের করে বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, ৩ জন শিক্ষকসহ নিরীহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের ও হয়রানীর প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৯ টায় বাজারের স্বাধীনতা চত্বরে শিক্ষকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও এলাকাবাসীর উদ্যোগে ফুলতলা বাজারের চৌরাস্তায় যশোর খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী, প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, মোঃ ইকবাল কবির, মনিরা পারভীন, এসএমএ হালিম, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ, মোঃ জাকির হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ। অপরদিকে দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলু’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, যুবলীগ নেতা শহীদুল্লাহ প্রিন্স, মোল্যা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন, খুরশীদ আলম মোড়ল প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments