স্টাফ রিপোর্টার: বিপিএল ২০২৫ উপলক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড ‘তারুণ্য’ ও ‘অদম্য’ নামে দু’টি স্পেশাল ডাটা প্যাকেজ চালু করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আজ ঢাকায় তাঁর বাসভবনে এই দুই স্পেশাল ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদসভার চেয়ারম্যান ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অপরদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments