মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) বুধবার সকাল ৯:৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম আরম্ভ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার জনাব সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অস্থায়ী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বাংলার মুক্তিসংগ্রামে নিহত সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হত্যাযজ্ঞ ১৯৭১-এর পূর্ব থেকেই শুরু হয়ে তা স্বাধীন বাংলাদেশেও অব্যাহত ছিল। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, ২১শে আগস্টে গ্রেনেড হামলা- এ সবই স্বাধীনতাবিরোধী শক্তি তথা পাকিস্তানিদের এদেশীয় দোসরদের সুপরিকল্পিত কার্যক্রমের অংশ। তিনি বেদনার সঙ্গে বলেন, যাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি, তাদের সম্বন্ধে তরুণ প্রজন্ম পরিপূর্ণ ধারণা রাখে না। তাই পঠন-পাঠনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে জাতির সূর্যসন্তানদের পরিচিত করানো শিক্ষকদের দায়িত্ব বলে তিনি মনে করেন।
মাননীয় উপাচার্য মহোদয় আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম বলেই আজ আমরা রাষ্ট্রের বিভিন্ন সম্মানজনক পদে আসীন হতে পারছি। তিনি তরুণ প্রজন্মের দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে বলেন, আপনরা জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের কখনো ক্ষমা করবেন না। তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং শহিদদের উত্তরাধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।
আলোচনা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments