পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে ৩৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতর নাম আব্দুর রশিদ (৫০)। সে দামকুড়া থানাধীন জোতরাবন এলাকার রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিজ বাড়ি থেকে ৩৯ কেজি
গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে,রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি জানামাত্রই তার বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে একজনকে আটক করা হলেও অপর একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে,তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরে তার দেয়া তথ্যে উক্ত গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামী তারা পরস্পর বাবা-ছেলে।
দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments