রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক একেএম ফজলুর রহমান। রিসার্স অ্যাসিস্ট্যান্ট কেয়ার প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.জলিল,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কল্লোল সরকার ও মাওলানা আ.কাইয়ুম,মাদরাসার সহকারি শিক্ষক মো.জহিরুল ইসলাম,এবতেদায়ী শাখার জুনিয়র মৌলভী মো. আবু সালেহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
সব মন্তব্য
No Comments