বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ২৫ ডিসেম্বর রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মিলনমেলার মধ্য দিয়ে অ্যালামনাইরা একে অপরের সাথে ভাব বিনিময় করবেন। বাংলাদেশ বিনির্মাণে বিশ^বিদ্যালয়ের অ্যালামনাইরা সর্বদা অবদান রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ বিভাগের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments