আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে। ভোটার উপস্থিতি কম বা ভোট নিয়ে ভোটারদের আগ্রহ যা-ই হোক, নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যস্ত সংশ্লিষ্টরা। উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন প্রার্থীরা, এটাও অনুমিত। তবে এসবের কিছুই যেন ছুঁতে পারেনি এই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে, যাঁর পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়েছে এবং এখানে উপনির্বাচনের আবশ্যকতা দেখা দিয়েছে। আজ সকালে জাহিদুরকে একটি ভোটকেন্দ্রের পাশে চায়ের দোকানে চা খেতে খেতে খোশগল্প করতে দেখা গেছে।
বিএনপির নেতা জাহিদুর রহমান আজ সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। জানতে চাইলে জাহিদুর রহমান বলেন, ‘এক আত্মীয় মারা গিয়েছিল। তাঁর বাড়িতে পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। সেখানে থেকে ফিরে চায়ের দোকানে বসেছি।’
এই আসনে ২০১৮ সালে ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীকে পরাজিত করে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা পদত্যাগ করার ঘোষণা দেন। পরে দলীয় সিদ্ধান্তে অন্যান্য সংসদ সদস্যের সঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানও পদত্যাগ করেন। সেই আসন শূন্য ঘোষণা করে আজ ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশনার।
চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় কথা হয় বিএনপির এই নেতার সঙ্গে। নির্বাচন বর্জন করেছেন দাবি করে তিনি বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীসহ বিএনপিকে সমর্থন করেন এমন কোনো ভোটার আজকে ভোটকেন্দ্রে যাবেন না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে মানুষের ভোটের প্রতি কোনো আস্থা নেই। আপনারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন।’
আজ সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত পীরগঞ্জ পৌরসভা ও পীরগঞ্জ উপজেলাসহ রাণীশংকৈল উপজেলার বাইরে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, অল্প কয়েকজন পুরুষ ভোটার থাকলেও নারী ভোটারদের উপস্থিতি নেই।
এবার ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম (টেলিভিশন)। প্রতীক নিয়ে।
ইভিএমে প্রথমবার ভোট দিয়েছেন রাজিব হোসেন। তিনি জানান, ‘ভোটার হওয়ার পর প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলাম। খুব সহজেই অল্প সময়ে ভোট দিতে পেরেছি। ভালো লাগছে।’
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments