ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া বেগম ও মারজানা বেগম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু লামিয়া বেগম ওই গ্রামের মো. হারুনের মেয়ে ও মারজানা বেগম চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে । লামিয়াদের বাড়িতে বেড়াতে এসেছিল মারজানা বেগম।
নিহত লামিয়া বেগমের বাবা হারুন বলেন, লামিয়া বেগম এবং মারজানা বেগম সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুপুরে তারা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। তারা গোসল করতে গিয়ে অনেক সময় ধরে না আসায় খুঁজতে গেলে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। তাদেরকে উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments