ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ায় সমুদ্র সৈকতে রোববার ভোররাতে ধ্যানরত একদল লোক জোয়ারের ঢেউয়ে ভেসে যাওয়ায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।
পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি মধ্যরাতের পরপর হাত ধরাধরি করে ধ্যান করছিল বলে জানা গেছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ প্রধান হেরি পুরনোমো টিভি ওয়ানকে বলেছেন, "তারা সমুদ্রের খুব কাছাকাছি ছিল এবং জোয়ারের ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গেলে তারা আত্মরক্ষা করতে পারেনি।"
সমুদ্র থেকে ১০টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী আরো একব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।
পূর্ণোমো বলেন, মুসলিম প্রধান অঞ্চলে এই দলটি কি ধরনের আচার-অনুষ্ঠান পালন করছিল তা স্পষ্ট নয়।
তবে, এই আচার অনুষ্ঠানের নেতৃত্বদানকারী আধ্যাত্মিক গুরু এই ঘটনায় বেঁচে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আঞ্চলিক সামরিক কমান্ডার বাটারা পাঙ্গারিবুয়ান টিভি ওয়ানকে বলেছেন, সৈকতটি সাধারণত পাহারা দেওয়া হয় এবং অন্ধকার নেমে এলে তা বন্ধ রাখা হয়। তবে এই দলটি কোনো উপায়ে সেখানে প্রবেশ করেছিল।
ইন্দোনেশিয়ার সমুদ্র্র সৈকতে অধিক উচ্চতার জোয়ার ও শক্তিশালী ঢেউ সাধারণ ঘটনা হলেও সেখানে আগত লোকজনের নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে।
গত বছর পূর্ব জাভার মালাং জেলার একটি সমুদ্র সৈকতে ঢেউয়ের কবলে পড়ে দুই স্থানীয় পর্যটক মারা যায়।
২০১৯ সালে, ল্যাম্পুং প্রদেশের একটি সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে গিয়ে পাঁচজন ঢেউয়ের কবলে পড়ে মারা গিয়েছিল।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments