স্টাফ রিপোর্টার: চার দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, তাদের চারটি মূল দাবিতে আন্দোলনে নামছেন।
দাবি গুলো হলো-
ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসি ইঞ্জিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা যৌক্তিক বাস্তবায়ন করা। এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
পোয় তিন ঘন্টা অবরোধের পর দুপুর ২টায় সড়ক অবরোধ প্রত্যাহার করে অবস্থান কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে সড়কের ফাঁকা অংশ দিয়ে যাবাহন চলাচল করছে।
আন্দোলনে ঢাকা মহিলা পলিটেকনিকসহ চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। একই অনুষ্ঠানে প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্য ...
স্টাফ রিপোর্টার: নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করতে সম্প্রতি এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলা ভাষায় রচিত ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
সব মন্তব্য
No Comments