আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বাজারীপাড়া এলাকার বাসিন্দা মোঃ খোরশেদ ফকিরের ছেলে অটো চালক মোঃ এরশাদ আলী ফকির (৩৫)গত ২৭ মার্চ শেরপুর শহরে ব্যাটারী চালিত অটোসহ নিখোঁজ হয়।নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি অটো রিকসা চালক এরশাদ আলী ফকির। এঘটনায় ৬ এপ্রিল শনিবার এলাকাবাসী ও নিখোঁজ অটো চালক এরশাদ আলী ফকিরের পরিবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এসময় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি সূত্রে জানা গেছে, সদর উপজেলার হেরুয়া বাজারীপাড়া গ্রামের দরিদ্র এরশাদ আলী ফকির, জীবীকার জন্য সম্প্রতি একটি ব্যাটারী চালিত অটো রিকসা ক্রয় করে সে নিজেই চালিয়ে শেরপুর শহর ও আশপাশ এলাকায় ভাড়ায় যাত্রীবহন করে অর্থ উপার্জন করে সংসার চালিয়ে আসছিল। এদিকে ঘটনারদিন গত ২৭ মার্চ প্রতিদিনের মত এরশাদ আলী বাড়ি থেকে তার অটো রিকসা নিয়ে যাত্রী পরিবহনের জন্য শেরপুর শহরে যায় এবং সে গভীর রাতেও তার বাড়িতে ফিরে যায়নি। এঘটনায় তার স্ত্রী সন্তান বাবা মা ও ভাইদের মাঝে আতংক দেখা দেয়। পরে অটো রিকসাসহ নিখোঁজ এরশাদ আলী ফকিরের পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নং ১৫। দীর্ঘ ১০ দিনেও অটো রিকসা সহ নিখোঁজ এরশাদ আলী ফকিরের কোন সন্ধান না পাওয়া এলাকাবাসী ও পরিবারের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী শনিবার প্রশাসনের কাছে এরশাদ আলীকে উদ্ধার ও সন্ধান চেয়ে মিছিল নিয়ে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধনে বক্তারা, নিখোঁজ অটো রিকসা চালক এরশাদ ফকিরের দ্রুত উদ্ধার ও সন্ধানের দাবি জানান। বক্তব্য রাখেন আহাজারী কণ্ঠে এরশাদ আলী ফকিরের স্ত্রী মমেজা বেগম, মেয়ে ইয়াসমিন, ছেলে রমজান আলী, ভাই রাসেল ও হাসান আলী প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments