আন্তর্জাতিক ডেস্ক: শীতের আগমনের মধ্যে আবারো বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমন সংখ্যা বাড়তে শুরু করেছে। ইউরোপ ও আমেরিকা জুড়ে এই সংক্রমনের প্রমাণ পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ কোটি ৪৮ লাখ লোক করোনা সংক্রমিত হয়েছে, গত ২৪ ঘন্টায় ৫ লাখ ৫৫ হাজার ৯৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তবে এই সংখ্যা বুধবারের চেয়ে কম, বুধবার একদিনে ৬ লাখ ৩ হাজার ১৫৬ জন আক্রান্ত হয়েছে। অক্টোবরের শুরু থেকে বেশীর ভাগ দৈনিক সংক্রমনের চেয়ে এই সংখ্যা বেশী।
জার্মানি,অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস সহ ইউরোপিয়ান দেশগুলো গত বছর করোনা শুরুর পরে সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ করোনার সংক্রমণের একটি নতুন ওয়েব অনুভব করছে। হু’র এক প্রতিবেদনে দেখা যায়, ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যে বিশ্বব্যাপী নতুন সংক্রমন রেকর্ড করা হয়েছে, এরমধ্যে ২১ লাখ ইউরোপিয়ান ইউনিয়নে সংক্রমিক হয়েছে।
জার্মানিতে সংক্রমন বাড়ছে, মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সংক্রমন ৬৫ হাজার ছাড়িয়েছে। সাতদিনের করোনার আক্রান্তের হার বেড়ে প্রতি ১ লাখে ৩৩৬.৯ জন দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments