মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপাতালের শিক্ষার্থী খুশবু মঞ্জুর (১৯) নামের এক কাশ্মীরি তরুণী স্টাডি ট্যুরে এসে গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে পড়ে মারা গেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খুশবু মঞ্জুর ভারতের কাশ্মীর প্রদেশের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। খুশবু মঞ্জুর স্ট্যাডি ট্যুরে এসে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে পড়ে মারা গেছেন বলে জানিয়েছেন পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম। তিনি আরো জানান, ‘ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খাওয়ার পর সাড়ে তিনটার দিকে সহপাঠীদের ঘুরতে যাওয়ার কথা বলে গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে মাটিতে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ‘
এদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু সহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ৪ তলা ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে দুপুরে তাকে এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আরও বলেন, মৃত্যুর সঠিক কারন জানার জন্য নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে তারপরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়াও নিহত ঐ শিক্ষার্থীর ভাইও একই মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তিনিও হত্যার মতো কোনো অভিযোগ আনেননি।
তবে মৃত্যুর কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments