রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ছিনতাই মামলায় গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ছাড়িয়ে নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানার সামনে রাস্তা অবরোধ করে ইউনিয়ন বাসী।
বুধবার (১৬ এপ্রিল) সকালে রাণীশংকৈল থানার মূল ফটকের সামনে হোসেনগাঁও ইউনিয়নের হাজারো জনতা সড়ক অবরোধ করে আটক হওয়া ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে ছাড়িয়ে নিতে এতে অংশ নেয়।
এসময় পুলিশ প্রশাসন অবরোধ স্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার জন্য এলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে প্রশাসন তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। প্রায় ৩ ঘন্টা অবরোধ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ প্রশাসন।
থানা সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলা ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলীর নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলা থেকে আটক করে থানা পুলিশ।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১১ টায় আটককৃত চেয়ারম্যানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, এভাবে থানা ঘেরাও করে পথ অবরোধ করে আসামি নেওয়া যাবে না এবং আপনারা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আটককৃত ব্যক্তিকে নির্দোষ প্রমাণিত করতে পারেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হকবলেন, ছিনতাই মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments