স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন দক্ষিণ এশিয়ায় প্রথম ব্লাড ক্যান্সারসহ সকল ধরণের রক্তরোগ নির্ণয়ের প্রযুক্তি সম্পন্ন মেশিন ক্যাল-৮০০০ (ঈঅখ-৮০০০) এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় (১০ জানুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এ ল্যাবরেটরি মেডিসিন বিভাগে প্রধান অতিথি হিসেবে এ মেশিনের শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যাল-৮০০০ মেশিনটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থাপিত হল। এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও প্রতি ঘণ্টায় ৪০টি বডি ফ্লুইড পরীক্ষা করাসহ এ ধরণের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জন সম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেয়া হচ্ছে। ব্যয় বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেয়া হচ্ছে। ৩ লাখ টাকায় কিডনী প্রতিস্থাপন সেবা দেয়া হচ্ছে। লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, জোড়া শিশু আলাদা করা, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, টেস্ট টিউব বেবী, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চিকিৎসাসেবাসহ সব ধরণের চিকিৎসা সেবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দেয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে। সর্বশেষ অগ্রগতিসমূহ এই বিশ্ববিদ্যালয়ে সংযোজন কার্যক্রম নিয়মিতভাবে করা হচ্ছে। গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরো ভালো করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কুদ্দুস-উর-রহমান প্রমুখসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ন ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে হাম সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ...
স্টাফ রিপোর্টার: দেশে প্রতিদিনই বেড়ে চলছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতাল ...
সব মন্তব্য
No Comments