বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালন করল ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)। সংগঠনটির উদ্যোগে আজ ১ মে সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত হয় এই আলোকচিত্র প্রদর্শনীর। ঢাকা বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
ডিইউপিএস এর সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং সংগঠনের মডারেটর অধ্যাপক হাসান আল শাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ নিঝুমসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে সংগঠনের সাবের্ক ও বর্তমান সদস্যদের তোলা শ্রমিক সম্পর্কিত ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলে রাত ৮টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments