ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে প্রথম দিনের মতো এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
অভিযান চলাকালে শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এছাড়া অনুমোদন না থাকায় শহরের হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
চারদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
সব মন্তব্য
No Comments