মো.পাভেল ইসলাম রাজশাহীঃ ভুয়া মৃত্যু সনদ ইস্যু করায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য বিষ্ণু চন্দ্র মণ্ডলের নামে মামলার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মারুফ আল্লাম স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম বলেন, একটি দলিলকে জাল দাবি করে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলা করেন চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর এলাকার বাসিন্দা জুলফিকার ভুট্টু। মামলা নম্বর ৬৪/২০২২। এই জালিয়াতি কাণ্ডে জড়িত উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাহাবুদ্দিন ওরফে শাহাবুল। তিনি ওই ইউনিয়নের পাটিয়াকান্দি এলাকার বাসিন্দা। জালিয়াতির মামলায় বর্তমানে জেলহাজতে সাহাবুদ্দিন।
আদালত জানাচ্ছেন, জালিয়াতির মামলা তদন্তে নেমে মৃত্যুসনদ জালিয়াতির বিষয়টি তুলে আনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই কাণ্ডে নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য বিষ্ণু চন্দ্র মণ্ডলের সম্পৃক্ততা উঠে আসে।
বাদীর দাবি, ২০১৪ সালের ১৪ আগস্ট তার বাবা খাজেম মোল্লা মারা যান। মৃত্যুর প্রায় চার মাস পর মৃত্যুসনদ ইস্যু হয় ওই বছরের ১ ডিসেম্বর। অনলাইন নিবন্ধনের পর মৃত্যুসনদ পান তিনি। অন্যদিকে আসামিপক্ষের দাবি, খাজেম মোল্লা মারা গেছেন ২০১৪ সালের ১০ অক্টোবর। মৃত্যুর প্রায় ৭ বছর পর মৃত্যুসনদ ইস্যু হয়েছে চলতি ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি।
বাদীর অভিযোগ ছিল, তার মৃত বাবা খাজেম মোল্লাকে জীবিত দেখিয়ে জাল দলিল করেছেন ইউপি সদস্য সাহাবুদ্দিন। আদালতে তিনি অনলাইনে নিবন্ধিত মৃত্যুসনদ দাখিল করেন। আসামিপক্ষ দাখিল করে আরেকটি মৃত্যুসনদ।
তদন্তের পর পিবিআই আদালতে প্রতিবেদন দেয়, আসামিপক্ষের দাখিল করা মৃত্যুসনদটি সঠিক নয়। ইউপি সদস্য বিষ্ণু চন্দ্র মণ্ডলের স্বাক্ষরের ভিত্তিতে ওই প্রত্যয়নপত্র দেন চেয়ারম্যান মিজানুর রহমান। আদালত মনে করছে, এই মৃত্যুসনদটি যোগসাজসী ও অসত্য তথ্য দিয়ে বানানো হয়েছে।
তাছাড়া বাদীর দাখিল করা মৃত্যুসনদটি অনলাইন সার্ভারে পাওয়া গেলেও ইউনিয়ন পরিষদের রেজিস্টারে পাওয়া যায়নি। এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ১৯৭/৪৬৫/৪৬৬ ধারায় অপরাধ। এই কারণেই চেয়ারম্যান ও মেম্বরের নামে মামলার আদেশ দেওয়া হয়েছে।
এর বাইরে আরও কোনো অপরাধ আছে কি না তাও সরেজমিন তদন্ত করে আগামী ৭ সেপ্টেম্বর পিবিআইকে প্রতিবেদন দাখিলের নিদের্শ দিয়েছেন আদালত। আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments