প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি দিয়ে আবুল বাসার নামের এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারী বুধবার দুপুরের কোন এক এসময় এঘটনা ঘটে।
তিনি কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত ইনতাজ আলীর বড়পুত্র এবং কৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শ্যামনগর সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।
বুধবার দুপুরে শ্যামনগরের গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নার সংলগ্ন শালিকার বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
নিহতের ভাই আবুল খায়ের জানান, বিদ্যালয় থেকে ভাইকে বরখাস্তের জন্য শোকজের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তাকে বিদ্যালয় থেকে মানসিক নির্যাতন করা হতো। হয়তো এ কারনেই তিনি আত্মহত্যা করেছেন।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাওলাদার সানোয়ার হোসেন মাছুম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারনা করা হচ্ছে। তবে প্রধান শিক্ষক আবুল বাসার ঋণে জর্জরিত ছিলেন বলে শুনেছি। ঋণের চাপের কারনে হয়ত আত্মহত্যা করেছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments