বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল। ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ছাত্রদের মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হলের মো. আবুল কাশেম এবং ছাত্রীদের মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিনা খাতুন। ব্যক্তিগত পর্যায়ে রানার্স-আপ হয়েছেন জগন্নাথ হলের সুব্রত পাল এবং শামসুন নাহার হলের শারমিন শিলা হ্যাপি। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, নানা কুসংস্কার ও অন্ধকার থেকে মুক্ত হয়ে উন্নত সমাজ বিনির্মাণ করতে শিক্ষার্থীদের অধিকতর খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। বিশ^বিদ্যালয় থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়রা এই আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার ২৯টি ইভেন্টে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments