মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি: ভাঙ্গা পৌর শহরের আলোচিত ভাঙ্গাবাজারের প্রধান সড়কের দু’পাশ থেকে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভাঙ্গা থানা পুলিশ। এতে করে জনগণের চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে সড়কটি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ,সাব-ইন্সপেক্টর হায়দার হোসেন, সাব-ইন্সপেক্টর রাকিব, সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
উচ্ছেদ অভিযান সম্পর্কে এক ব্যবসায়ি বলেন,ভাঙ্গা বাজারে আমাদের দোকান নিতে প্রচুর টাকা অগ্রিম দিতে হয় ঘর মালিককে ,ভাড়াও প্রচুর ।তার থেকেও বড় সমস্যা ছিল এই হকাররা। অবৈধভাবে কিছু লোক ক্ষমতা খাটিয়ে টাকার বিনিময়ে এই হকারদের বসতে সাহায্য করে।আমরা নিরিহ ব্যবসায়িরা কিছু বলতে পারি না।আমাদের ব্যবসায় এতোদিন প্রচুর ক্ষতি হয়েছে,আমরা ভাঙ্গাবাজারের ব্যবসায়িরা ভাঙ্গা থানার ওসি স্যারকে ধন্যবাদ জানাই ও দোয়া করি।ভাঙ্গা বাজার শুরু হবার পর থেকে কেহ এই হকার উচ্ছেদ করতে পারেনাই বা করে নাই,যেটা আজকে ওসি স্যার করে দেখাইল।ওসি স্যারকে ভাঙ্গা বাজারের ব্যবসায়িরা সারাজিবন মনে রাখবে।
উচ্ছেদ অভিযান শেষে ভাঙ্গার থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, আমি একমাস আগে ভাঙ্গা থানায় যোগদান করি।যোগদান করেই জনগনের কিছু দুর্ভোগ আমার চোখে পরে।তারই প্রেক্ষিতে গত কিছুদিন আমি সহ আমার ভাঙ্গার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে নিয়ে ভাঙ্গা বাজারের অবৈধ হর্কার উচ্ছেদে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় পুলিশ ভাঙ্গার বাজারে প্রবেশদ্বারের সড়কটির দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।আমরা দুই-তিনদিন ধরে চেষ্টা করে যাচ্ছি হকার মুক্ত মানুষের চলাচলের রাস্তা ভাঙ্গাবাসীকে উপহার দেয়ার জন্য।
আমি আশাকরি ভাঙ্গার সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রশাসনের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা সুন্দর একটি স্মার্ট ভাঙ্গা গড়ব। যেখানে মানুষ নির্বিঘেœ হাঁটতে ও চলাচল করতে পারবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। গত ২-৩দিনে যে অর্জনটা করেছি সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় সেই অর্জনটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে চাই।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments