খুলনা অফিস: বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি হাফিজ খাঁনের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফিসের সামনে এর প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দলটির কেন্দ্রীয় কার্যালয় একটি অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন, মো. রাসেল হাওলাদার, লিয়াকত হোসেন, আমিরুজ্জামান, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, এই মুহুর্তে যদি এই সন্ত্রাসীকে প্রতিহত না করা যায় তাহলে বিএনপির মতো একটি জনপ্রিয় দলের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী এবং বাগেরহাট সদর থানার গোটাপাড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিগত ১৭ বছর যাবৎ সহায় সম্বল হারিয়ে নিস্ব। অনেক কষ্টের বিনিময়ে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে মুক্তি পাই। কিন্তু গত ৫ অক্টোবর ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফজাল হাওলাদার এবং তাহার নাতী, গাটাপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাফিজ খাঁন আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদের নিয়ে আমার নির্বাচনী প্রচারনায় বাধার সৃষ্টি করে।
সন্ত্রাসীদের নেতৃত্বে তাদের বাহিনী কর্তৃক লিয়াকত হোসেন (সভাপতি প্রার্থী ধোপাখালী ইউপি) সহ, যুবদল সাধারণ সম্পাদক প্রার্থী শাহরিয়ার হোসেন জয়সহ অসংখ্য নেতা কর্মী আহত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এছাড়া মো. শওকত হোসেনের অবস্থার অবনতি হলে তাহাকে ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাফিজ খাঁন গত ২০১৩ সালের ১৭ মার্চ বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা মোকছেদ আলীকে হত্যা করে। যাহার মামলা নং-৩২/১২৮, আসামী নং-১৪ । এছাড়া ১১ ফেব্রুয়ারী শওকত হোসেনকে কুপিয়ে মারাত্মক যখম করে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলা নং-০৯/৩৬, যাহার ১৬ নং আসামী হাফিজ খাঁন। আফজাল হাওলাদার, হাফিজ খাঁন এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী তৈরী করে এলাকার বাজারঘাট, দোকানপাট লুটপাটসহ অনেক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। এ কারণে দুই ইউনিয়নের বিএনপির নেতা কর্মীসহ সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায়, উক্ত সন্ত্রাসীদ্বয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে না পারলে আগামী দিনে দল ভিষণভাবে ক্ষতিগ্রন্থ হবে।
দুই ইউনিয়নের বিএনপির সহ সকল সাধারণ জনগণের ভিতরে দুই, দুইটা খুনের আসামী এবং হাফিজ খাঁন এবং তাহার বাহিনী প্রধান আফজাল হাওলাদার এখনও বহাল তবিয়তে বিএনপির পদে আছে এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝে। এতেকরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments