কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: নদী দূষণমুক্ত রাখতে পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের সচেতনতামূলক কাউন্সিলিং করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। শনিবার সকাল থেকে দিনভর উপজেলার রাবনাবাদ নদী পাড়ে সংগঠন সেচ্ছাসেবককর্মীরা এ কাউন্সিলিং করে। এসময় জেলেরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন। এতে লেখা রয়েছে নদীকে নদীর মত থাকতে দিন, ঝড় জলোচ্ছ্বাস ও খরার অভিশাপ থেকে মুক্তি দিন। নদী কিংবা সাগরে, বর্জ্য ফেলবোনা দেশ জুড়ে। বাংলাদেশের নদী, বাংলাদেশের প্রান, দেশ বাঁচাতে, নদী বাঁচান। রাখতে সতেজ নদীমাতৃক দেশ, আবর্জনাবিহিন রাখুন নদীর পরিবেশ। নদীকে রক্ষার জন্য পাথওয়ে নির্বাহী পরিচালক মো.শাহিন রাবনাবাদ নদী পাড়ে জেলেদের সাথে কথা বলেন। মারাত্মকভাবে নদী দূষণের প্রভাবসহ যত্রতত্র ময়লা আবর্জনা, প্লাস্টিক, তেল মবিল সহ নানা ধরনের নদী দূষণকারী পদার্থের কথা জেলারা অকপটে স্বীকার করেছেন বলে তিনি জানান।
ষাটোর্ধ্ব জেলে সোবাহান বলেন, পেটের দায়ে প্রচন্ড শীতের মধ্যে এই নদীতে মাছ ধরেন। কিন্তু কাঙ্খিত মাছ পাচ্ছেন না। হঠাৎ করেই যেন কয়েক বছরে মাছ উধাও হয়ে গেছে। অথচ ১০ বছর আগেও ঝাকে ঝাকে মাছ ধরা পরতো। মোট কথা হলো নদীতে আর আগের মত মাছের দেখা মিলছেনা।
পাথওয়ে নির্বাহী পরিচালক মো.শাহিন বলেন, নদী দূষন মুক্ত করতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে আমাদের নদীকে পরিস্কার রাখতে হবে। যত্রতত্র নদীতে ময়লা আবর্জনা ফেলা যাবেনা। ইঞ্জিনবাহী ট্রলার থেকে তেল নিঃসৃত হয়ে নদী দূষণ হয়ে যাচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নদীকে রক্ষা করা একান্ত আবশ্যক বলে তিনি জানিয়েছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments