সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলার ১০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ ও ১৫ কেজি করে সার, ১০০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ ও ১৫ কেজি করে সার এবং ২৪০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল,উপজেলা বি এনপির সাবেক সদস্য খায়রুজ্জামান সিটু সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে থমকে যায় সেই স্বপ্নের যাত্রা। তবে হতাশ হয়ে বসে না থেকে নিজের মেধা, শ্রম ও ...
নেত্রকোণা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পরিবেশের উপযোগী ধানের জাত সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোণায় কৃষক নেতৃত্বে প্রায়োগিক ধানজাত গবেষণা ও বাছাইবিষয়ক মাঠ দিবস অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কে ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
সব মন্তব্য
No Comments